শনিবারে খোলা থাকছে ব্যাংক

post-title

ছবি সংগৃহীত

বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে ইসি। চিটির পরিপ্রেক্ষিতে ২৭ ডিসেম্বর (শনিবার) তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিনো হয়েছে ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে।”

তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

পরপর তিন দিন ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল ইসি।

এসএ/সিলেট