জৈন্তাপুরে সুপারি বাগান থেকে...
সিলেটের জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকার সুপারি বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে খোঁজে না পাওয়ায় আটক করা সম্ভব...
ছবি সংগৃহীত
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় জামাল মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় মহাসড়কের চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জামাল মিয়া উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামাল মিয়ার।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসএ/সিলেট