মুরাদপুর থেকে ভারতীয় কেনুসহ চোরাকারবারি গ্রেফতার

post-title

ফাইল ছবি

মহানগর শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কেনুসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় কেনু বহনকারী দুটি পিকআপ আটক করেছে পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে করে ১২০ ক্যারেট  ১২০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা বলে পুলিশ জানায়।

বুধবার (২৪ ডিসেম্বর) এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় দুটি পিকআই থেকে ১২০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) জব্দ করা হয়।

এরআগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শাহপরাণ থানাধীন মুরাদপুর চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে এক চোরাকারবারি পালিয়ে যায়।

এসময় পুলিশ গোয়াইনঘাটের ফেনাইকোনা আড়কান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে ইকরামুল হক রানাকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় দায়ের করে।

এসএ/সিলেট