সুবিধাবাদীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : চাকসু মামুন

post-title

সংগৃহিত

সুবিধাবাদীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়েছেন 
সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জকিগঞ্জ - কানাইঘাট উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সংগ্রাম চলছে।  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উন্নয়নের জন্য সংগ্রাম হিসেবে বেছে নিয়েছি। এ সংগ্রাম ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম।
বুধবার বাদ এশা জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলশাহ ইউনিয়নের ১নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। 
তিনি আরও বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ - কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়ন হবে।
স্থানীয় বিএনপি নেতা শফিক আহমদের সভাপতিত্বে ও জুলাইযোদ্ধা মালেক আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম,  যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি,  প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, 
সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন,জকিগঞ্জ বিএনপি নেতা শামসুল ইসলাম শমছু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল আমিন, যুবদলনেতা এম কামাল আহমদ,  নজরুল ইসলাম নজু, আবিদুর রহমান রিপন, সামাদুর রাজা  মুন্না খান, রুহুল আমিন, এনামুল, মাওলানা জমির আলী প্রমুখ।
এর আগে মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

নিজস্ব প্রতিবেদক