ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে তামাবিল ইমিগ্রেশন দিয়ে ১৭ বাংলাদেশীকে হস্তান্তর

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বুধবার দুপুর ২টায় তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট দিয়ে ভারত থেকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে আসা ১৭জন বাংলাদেশীকে তামাবিল ইমিগ্রেশন'র সকল কার্যক্রম শেষ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

ভারতের কারাভোগ ১ বছর ১ মাস ১৪ দিন পর নারায়ণগঞ্জ জেলার গোয়ালন্দ গ্রামের মো. মমতাজ উদ্দিন'র ছেলে মো. পায়েল আহমদ, নারায়ণগঞ্জ সদর মধ্যেপাড়া কাশিপুর গ্রামের আকবর হোসেন'র পুত্র মো. দুলাল হোসেন (কারাভোগ-০১ বছর ২মাস ২০ দিন)।

একই গ্রামের মুক্তার হোসেন'র পুত্র মো: অনিক (কারাভোগ ১ বছর ৫মাস ১০ দিন)।

সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষী প্রসাদ গ্রামের আনসার আহমদ'র পুত্র মো. সালমান আহমেদ (কারাভোগ ৮ মাস)। ঢাকা গাজীপুর বারান্দা গ্রামের জামাল হোসেন'র পুত্র মোহাম্মদ সুলাইমান হোসেন (কারাভোগ ১ বছর ৩মাস ১২ দিন)। লালমনিরহাট কাশিগঞ্জ বারেন্দ্র কুড়া গ্রামের জামাল উদ্দিন'র পুত্র মো. জাহেদুল ইসলাম (কারাভোগ ১ বছর ৭মাস ১৫ দিন)।

নারায়ণগঞ্জ রুপগঞ্জ থানার বড়ল পাড়া গ্রামের ন‚রুল হক'র পুত্র মো. মোরসালিন (কারাভোগ ১বছর ১মাস ১৮দিন)। সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর গ্রামের হৃদয় গোয়ালা'র পুত্র মিথুন গোয়ালা (কারাভোগ ১বছর)। রাজশাহী পুটিয়া থানার প‚র্ব ধোপা পাড়া গ্রামের হাছেন মিয়ার ছেলে মো. সুজন (কারাভোগ ১বছর ৬ মাস ১২দিন)। হবিগঞ্জ চুনারুঘাট থানার লক্ষ্মণপুর গ্রামের অক্ষয় ব্যনার্জির'র পুত্র অংকন ব্যানার্জি (কারাভোগ ১বছর ৪মাস ১০দিন)। ঢাকা উত্তর সিটি করপোরেশন'র দুয়ারী পাড়া গ্রামের সেলিম হাওলাদার'র পুত্র মো. সিরাজুল ইসলাম (কারাভোগ ১বছর ৫মাস ১৮দিন)। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার মান্দারপুর গ্রামের জাকির হোসেন'র ছেলে ওমর ফারুক (কারাভোগ ১ বছর ০৩মাস ১৫ দিন)।

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার নিবড়া গ্রামের বিল্লাল হোসেন'র ছেলে মো. মাজিদ (কারাভোগ দিন ৯ মাস)। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার নিরডা গ্রামের আবদুল মান্নান'র ছেলে ইমান আলী (কারাভোগ দিন ১বছর ২মাস ১০দিন)। পটুয়াখালী কোনাপাড়া থানার পাখি পাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (কারাভোগ ১বছর ২মাস ৭দিন)। ফরিদপুর কোতোয়াল থানার প‚র্ব গঙ্গা গ্রামের অর্জুন কান'র মেয়ে রুপা বেগম (কারাভোগ ৯মাস)। নারায়ণগঞ্জ রূপগঞ্জ চানপাড়া গ্রামের শফিকুল ইসলাম'র মেয়ে জুমা আক্তার (কারাভোগ ১বছর ২মাস ১৫দিন)।

এ বিষয়ে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মোহাম্মদ বজলুর রশিদ জানান, ভারতের কারাগারে থাকা ১৭ বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। এরা বাংলাদেশের বিভিন্ন এলাকার দালাল মারফতে ভারতে চাকুরির আশায় সে দেশে গেলে বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায় সে দেশের পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। এরপর বিভিন্ন মেয়াদে কারাভোগের পর তাদেরকে তামাবিল ইমিগ্রেশন দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।


এসএ/সিলেট