মাথা উঁচু করে দাড়ানো বেগম খালেদা জিয়া শিখিয়েছেন:চাকসু মামুন

post-title

সংগৃহিত

কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কর্মগুণে একজন গৃহিণী থেকে রাষ্ট্রের  সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন। খেটে খাওয়া মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি। এজন্য খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয়।
সোমবার বাদ মাগরিব কানাইঘাট খেয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে 
 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও  দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
প্রবাসী বিএনপি নেতা আবদুল কাদিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কয়সর আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কাউন্সিলর আবিদুর রহমান, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, হাজী জসিম উদ্দিন, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, 
যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ আবুল বাশার, 
 ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদ আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, জেলা কৃষক দলের সদস্য হেলাল আহমদ, পৌর কৃষক দলের আহবায়ক রাশেদুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম , বিএনপি নেতা হাবিব আহমদ মেম্বার,  জসিম উদ্দিন, 
শামসুল ইসলাম, খসরু, শামীম, নূর আহমদ প্রমুখ।


নিজস্ব প্রতিবেদক