জসিম উদ্দিনের মানবিক উদ্যোগে উষ্ণতা...
ছাতকের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগ...
ছাতকে হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন ইউএনও ডিপ্লোমেসি চাকমা।
মোঃ তাজিদুল ইসলাম
২০২৫–২৬ অর্থ বছরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে ছাতক উপজেলার ডেকার হাওরের কুড়িবিল ক্লোজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “হাওরাঞ্চলের কৃষকরা যেন আগাম বন্যা ও অকাল পানির ক্ষতির হাত থেকে রক্ষা পায়, সে লক্ষ্যে সরকার নিয়মিত বাঁধ মেরামত ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। সময়মতো কাজ শেষ হলে কৃষকরা নির্বিঘ্নে ফসল উৎপাদন করতে পারবেন।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে বাঁধের দুর্বল অংশগুলো সংস্কার, মজবুতকরণ ও প্রয়োজনীয় ক্লোজার উন্নয়ন করা হবে, যা হাওরের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আঙ্গুর মিয়া, ইউপি সদস্য আলমগীর হোসেন এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী শেষে কুরআন তেলাওয়াত করেন স্থায়ীয় মসজিদের ইমাম মাওলানা জমির আলী।
বাঁধ মেরামত কাজের উদ্বোধনে হাওরপাড়ের কৃষকদের মধ্যে স্বস্তি ও আশাবাদ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, সময়মতো কাজ শেষ হলে আসন্ন বোরো মৌসুমে ফসলের ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
টিএ/ছাতক