সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব বিদেশি মদসহ মোকসেদ আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

আটক মোকসেদ আলী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার দুধপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোকসেদ আলী দৌড়ে পালানোর চেষ্টা করেন, তবে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। অভিযানে তার কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এসএ/সিলেট