কোম্পানীগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৩০০ বোতল  ফেনসিডিলসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত সজল বিশ্বাসকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরআগে বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজল বিশ্বাস জকিগঞ্জের তিরাশি গ্রামের সমিরন বিশ্বাসের ছেলে।

র‌্যাব জানায়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ০৮নং ভোলাগঞ্জ ওয়ার্ডের একটি আবাসিক হোটেলের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি বুধবার ভোররাত পৌনে ১টায় ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দু'জন পালানোর চেষ্টাকালে একজনকে ধৃত করা হয় এবং অপর একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।


এসএ/সিলেট