খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ...
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন...
ছবি সংগৃহীত
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সাধারণ সভা ও নির্বাচন ২০২৫ ইং অনুষ্ঠিত হয় ৷ প‚র্ব লন্ডনের একটি হলে রবিবার সংগঠনের সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় শুরু হওয়া সভায় পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন সদস্য মাওলানা হাফিজ আবুল হাসান ও স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি শামীম শাহান।
সভায় বিগত মেয়াদের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন- সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ ও আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত স্পীকার- কাউন্সিলার সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক সম্মানিত স্পীকার মো. আহবাব হোসেন, কাউন্সিলারসিরাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি- ইমদাদুল হক চৌধুরী, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সাবেক ডেপুটি মেয়র- মো. শাহিদ আলী, কাউন্সিলার- মোহাম্মদ চৌধুরী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সভাপতি- মাওলানা আব্দুর রব, মসিউর রহমান শাহীন, হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহ সভাপতি- মাওলানা আব্দুল আউয়াল হেলাল, সাবেক কোষাধ্যক্ষ - আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক- এ কে এম মাছুম , সহ সাধারণ সম্পাদক ও সদস্য সচিব- হাসনাত চৌধুরী, সদস্য- আব্দুল লতিফ লছনু, এনায়েতুল কিবরিয়া চৌধুরী, শ্রী চিত্রাদীপ পুরকায়স্থ ঝুমুর, মো. রুহুল আমিন । বক্তাগণ সবাই সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে বলেন সংগঠনের জন্ম লগ্ন থেকে খুবই সুন্দর ও সুষ্ঠ ভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । বিপুল স্যংখক জকিগঞ্জ বাসীর উপস্থিতিতে উক্ত সভার শেষে সভার সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের বর্তমান কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন।
দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার বৃন্দ- শিহাব আহমদ চৌধুরী সাবু, মাওলানা শেহাব উদ্দিন ও মো. আব্দুল বাছিত চৌধুরী সংগঠনের নতুন কার্যকরী কমিটি ২০২৫-২০২৮ ইংরেজী মেয়াদের জন্য সভাপতি- কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক- মাওলানা মো. আব্দুল কুদ্দুছ ও কোষাধ্যক্ষ- রাসেল আলম চৌধুরী বাবু সহ সাতষট্টি সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন।
সভায় সাত সদস্য বিশিষ্ট একটি সম্মানিত উপদেষ্টা পরিষদ এর নাম ঘোষণা করা হয়। পরে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শেষে রাফেল ড্র এর বিজয়ী- আব্দুল বাছিত মুকুল, বুলবুল আহমদ ও আবিদুর রহমান এই তিন জনকে- "রীহ আল মাদিনাহ" কোম্পানির পক্ষ থেকে প্রধান অতিথি- সম্মানিত স্পীকার- কাউন্সিলার সুলুক আহমদ, নব নির্বাচিত সভাপতি- কমর উদ্দিন চৌধুরী পাপলু ও কোম্পানির ডিরেক্টর- মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করা হয়।
এসএ/সিলেট