আমরা কারো দাসত্ব করব না,...
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি...
ছবি সংগৃহীত
মহানগরীর ইঙ্গুলাল রোড কুয়ারপার থেকে অবৈধ ভারতীয় মালামালসহ ৫ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ।
রবিবার দুপুরের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে পেঁয়াজ, জিরা ফুসকাসহ ১৮ লাখ ৪২ হাজার টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া একটি ডিআই পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার জয়সিদ্ধি গ্রামের মৃত ছয়ফুল ইসলামের ছেলে আফনান আহমেদ, একই থানার রঘুনাথপুর গ্রামের শফিক আলী ও মিনারা বেগমের ছেলে আশরাফুজ্জামান, কোতোয়ালী থানার নবাব রোডের মৃত আব্দুল গাফ্ফার ও ছালেহা বেগমের ছেলে আব্দুল হক, শন্তিগঞ্জের রঘুনাথপুর গ্রামের মৃত আফতাব মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে সিজিল মিয়া ও ছাতক থানার জালিয়া গ্রামের আব্দুল ছবুর ও জমিরুন নেছার ছেলে মো, নুরুল বারী বাবলু।
তাদের হেফাজত থেকে ১৪৪০ কেজি পেঁয়াজ, ৬৫ বস্তা ভারতীয় জিরা ও ৯০০ প্যাকেট ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএ/সিলেট