ওসমানীনগরে যাত্রীবাহী তিন বাসের...
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে...
ফাইল ছবি
নগরে সাদাপোষাকে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক কর্মকর্তা।
সোমবার দিবাগত (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাগরদীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সিআইডিতে উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলমকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখন (মঙ্গলবার সকালে) তিনি পোস্ট অপারেটিভে আছেন।
সিআইডি সিলেটে বিশেষ পুলিশ সুপার (এসপি) সুজ্ঞান চাকমা গণমাধ্যমকে বলেন, রাতে সাগরদীঘিরপাড় এলাকায় সাইবার মামলায় পরোয়ানাভুক্ত এক আসামি ধরতে সাদা পোষাকে যান সিআইডি কর্মকর্তা খুরশেদ আলম। এসময় আসামি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সুজ্ঞান বলেন, রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর আহত সিআইডি সদস্য অস্ত্রোপাচার শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এসব ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
জানা গেছে , সাগরদীঘিরপাড় এলাকায় সোমবার রাতে একটি সাইবার মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে সাদাপোশাকে অভিযান চালায় সিআইডির একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এসআই খুরশেদ আলম আসামিকে ধরতে যান। তখন আসামি তার বুকে ছুরি মেরে পালিয়ে যান। পরে খুরশেদ আলমকে সহকর্মীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট