গোয়াইনঘাটে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

লেখাপড়ার পাশাপাশি কারিগরী জ্ঞান অর্জন করতে হবে: ইউএনও রতন কুমার অধিকারী

post-title

ছবি সংগৃহীত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের মডেল একাডেমি বাংলাবাজার'র উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি র বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, তথ্যপ্রযুক্তির এ-যুগে ভালো লেখাপড়ার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হতে হবে। সেই সাথে একজন নিবেদিত দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

পাশাপাশি কারিগরী জ্ঞান অর্জন না করতে পারলে নিজেকে প্রতিষ্ঠিত ও স্বয়ং সম্পূর্ণ মানুষরুপে গড়ে উঠা সম্ভব নয়। এক্ষেত্রে ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আর-ও আন্তরিক হওয়া জরুরি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অগ্রণী ভূমিকা হিসেবে প্রতিটি অবিভাবকের আরোও মনোযোগী থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,স্থানীয় মুরব্বি মদরিস আলী,স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মডেল একাডেমির পরিচালক তোফায়েল আহমদ,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কামাল উদ্দীন, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন, সহ-সভাপতি বেলাল আহমদ প্রমুখ।


এসএ/সিলেট