কোম্পানীগঞ্জের অবৈধ বালুপাথর...
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালুপাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮জনকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালত...
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার দোকানের ভেতরে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার দিরাইল এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে রাসেল, হবিগঞ্জের মাধবপুর থানার বামেশ্বর এলাকার মৃত আলী রেজার ছেলে মো. ফারুখ মিয়া, সুনামগঞ্জের শিম্বরপুর এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট লাল মিয়ার বাসার ভাড়াটিয়া মো. মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সাহজাদপুর এলাকার মিছির মিয়ার ছেলে বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট বারেকের বাসার ভাড়াটিয়া আব্দুল করিম ।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার ফারিয়া স্টোর নামীয় দোকানের ভেতরে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার ননএফআইআর নং-৮৯,তারিখ-০১/১২/২০২৫খ্রিঃ, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট