জৈন্তাপুরে পিস্তলসদৃশ ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করল র‍্যাব

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে আবর্জনার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসদৃশ দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শনিবার দিবাগত (৩০ নভেম্বর) রাত আড়াইটার দিকে জৈন্তাপুর থানাধীন লক্ষীপ্রসাদ ফেরিঘাটের রশিদ ফিল্ড খেলার মাঠসংলগ্ন একটি ক্লাব ঘরের বারান্দায় রাখা আবর্জনার স্তূপে অস্ত্র দুটি দেখতে পায় র‍্যাব-৯ এর একটি বিশেষ টিম। পরে সেগুলো জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক পর্যালোচনায় ধারণা করা হচ্ছে—অস্ত্রগুলো নাশকতা বা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং সাহসী অভিযানের মাধ্যমে সম্ভাব্য পরিকল্পনা ভণ্ডুল করা সম্ভব হয়েছে।

জব্দ করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসএ/সিলেট