জৈন্তাপুরে বাসে অভিযানে ভারতীয় মদসহ...
সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি গেইটলক বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে হাইওয়ে...
ফাইল ছবি
ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুই কিশোরী। তাদের একজনের বাড়ি সিরাজগঞ্জে ও অপরজনের বাড়ি খুলনায়। বাড়ি থেকে পালিয়ে সিলেটে চলে আসেন তারা।
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর রিসোর্টে একদিন অবস্থান করে পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে যান তারা। এতে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাদের থানায় ধরে নিয়ে আসে।
রবিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ পিপিএম।
পুলিশ সূত্র জানায়, সিরাজগঞ্জ ও খুলনার কলেজ পড়ুয়া ও স্কুল পড়ুয়া দুই কিশোরীর ফেসবুকে সম্পর্ক হয়। দুই কিশোরী নিজ নিজ বাড়ি থেকে পালিয়ে প্রথমে ঢাকায় দেখা করেন। সেখান থেকে তারা একসঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জে আসেন এবং স্থানীয় সাদাপাথর রিসোর্টে এক রাত অবস্থান করেন। পরদিন একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে থানার পাশের একটি বাড়িতে রুম ভাড়া নিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দুই কিশোরীদেরকে থানা হেফাজতে নেয়। এ সময় স্কুলপড়ুয়া মেয়েটির কাছে পাওয়া যায় ১ লাখ টাকার বেশি নগদ অর্থ ও চার ধরনের সোনার গহনা উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুই কিশোরীর পরিবারকে ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে। স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। অভিবাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
এসএ/সিলেট