জকিগঞ্জ - কানাইঘাটের উন্নয়নের জন্য সংগ্রাম চলবে : চাকসু মামুন

post-title

নিজস্ব প্রতিবেদক

জকিগঞ্জ - কানাইঘাট উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন  সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।  তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উন্নয়নের জন্য সংগ্রাম হিসেবে বেছে নিয়েছি। এ সংগ্রাম ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম।

শুক্রবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার ২ নং বিরশ্রী ইউনিয়নের মইয়ারখালি বাজারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। 
তিনি আরও বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ - কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়ন হবে।

স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও রুহুল আমিন রুহেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম,  যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি,  সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন,জকিগঞ্জ বিএনপি নেতা আসাদ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা মাজেদ আহমদ, শাকুর আহমদ, শ্রমিকদলনেতা মন্জুর, ছাত্রদলনেতা সালিক, রাশেদ আহমদ   প্রমুখ।




নিজস্ব প্রতিবেদক