সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে...
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লালমনিরহাটের কৃতিসন্তান আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা। শনিবার (২৯ নভেম্বর)...
ছবি সংগৃহিত
সোমবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঐদিন রাত ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ মহসিন উদ্দিন। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপস্হিত ছিলেন নবাগত ওসি তদন্ত হাফিজুর রহমান।
ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে শান্তিগঞ্জের সেনাতপুর গ্রামের গৌলছ মিয়ার পুত্র আলমগীর মিয়াকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটক পৌরসভার ইকড়ছই এলাকার আতাউর রহমানের পুত্র শাহরিয়ানকে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার কৃতদের নিকট থেকে জুয়া খেলার মোবাইল, ১ পুরিয়া গাজাঁ ও গাজাঁ কাটার কেচি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্যাহ জানান, মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট