সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে...
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লালমনিরহাটের কৃতিসন্তান আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা। শনিবার (২৯ নভেম্বর)...
নরসিংপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল মাদানীর অঙ্গীকার
ছবি সংগৃহীত
চাঁদাবাজ ও ভয়ভীতি মুক্ত সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারা) গড়তে জনগণ ঐক্যবদ্ধভাবে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত—এমন মন্তব্য করেছেন এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। রোববার (২৩ নভেম্বর) নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ব্যতিক্রমধর্মী “জনতার মুখোমুখি—সালাম মাদানী” অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন।
বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা দীর্ঘ এই অনুষ্ঠানে ভোটাররা সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা তুলে ধরেন। স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, যোগাযোগ সুবিধা, বেকারত্ব ও কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন প্রশ্নের জবাব দেন সালাম মাদানী।
তিনি বলেন, “মানুষ এখন কথার চেয়ে কাজকে বেশি বিশ্বাস করে। অতীতে যারা মানুষের পাশে থেকেছে—মানুষ তাদেরই আবার কাছে পেতে চায়। তারা চায় জামায়াতে ইসলামীর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ এবং নিরাপদ জীবন।”
তিনি আরও বলেন, “মানুষ আলেম–ওলামাদের নেতৃত্বে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠার সংসদ দেখতে চায়। দাসত্বমুক্ত, নিরাপদ ও শোষণহীন সমাজ গড়তে আমাদের উপর জনগণ আস্থা রাখছে।
অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের সামনে তিনি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন—বিশেষ করে গ্রামীণ রাস্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সুযোগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় ও আঞ্চলিক নেতারা নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা. হারুন অর রশীদ, মেহেদী হাসান তুহিন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ার আবু জাফরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠানে সিলেটের দিশারী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন।
টিএ/ছাতক