নগরীতে ডিবির অভিযানে ৮ জুয়াড়ি...
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর শামীমাবাদ এলাকার জান্নাত স্টল...
ফাইল ছবি
সিলেটের কানাইঘাট লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ভারতের মেঘালয়ের খাসিয়া সম্প্রদায়ের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে।
কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) দূর্গা কুমার জানান, শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকার ভেলুকমারা গ্রামের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসে।
নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। পরিবারের লোকজন জানান, শনিবার সকালে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। এরপর থেকে তিনি আর ফেরেননি। রাত ১১টার দিকে লোভাছড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা সীমান্ত এলাকায় তার গুলিবিদ্ধ দেহ দেখতে পেয়ে পুলিশকে জানান।
পুলিশ সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
এসএ/সিলেট