নগরীতে গােয়েন্দা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহিত

নগরীর পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন—বিজয় দাস, মো. বাদশা মিয়া, অজিত মালাকার, কাউছার আহমদ রনি এবং রুবেল মিয়া। রোববার (২৩নভেম্বর) বিকেলে এসএমপির মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করে।

ডিবি সূত্র জানায়, শনিবার বিকালে কোতোয়ালী মডেল থানাধীন পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার সিলেট–সুনামগঞ্জ সড়কের পাশে ফুটপাতের উপর প্রকাশ্য স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় অনলাইনে তীর শিলং জুয়া খেলায় লিপ্ত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএ/সিলেট