কানাইঘাটে ট্রাফিক পুলিশের হাতে ভারতীয় ৪ হাজার পিস ক্রিমসহ প্রাইভেট কার আটক

post-title

ছবি সংগৃহিত

কানাইঘাট সংবাদদাতা : কানাইঘাটে ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ২৩ কার্টুন (৪ হাজার ৭৪ পিস) ভারতীয় ক্লপ-জি ক্রিম (ঔষধ) সহ প্রাইভেট কার (প্রোবক্স) আটক করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে কানাইঘাট থানার ট্রাফিক পুলিশের এটিএসআই ইউসুফ আহমদের নেতৃত্বে থানা পয়েন্টের পশ্চিম পাশের্^ একটি সন্দেহভাজন প্রাইভেট কার (প্রোবক্স) গাড়ী থামানোর জন্য সিগন্যাল দেন। এ সময় চালক ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ী না থামিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এতে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ পিছু ধাওয়া করে পৌরসভার রামপুর এলাকায় কানাইঘাট-শাহবাগ রাস্তার নির্মাণাধীন কার্লভাটের পার্শ্বের গাড়ীটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়ী তল্লাশী করে ভারতীয় ২৩ কার্টুন ক্লপ-জি ক্রিম (ঔষধ) ও প্রোবক্স গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, ট্রাফিক পুলিশ প্রোবক্স গাড়ী ও ২৩ কার্টুন ভারতীয় ক্লপ-জি ক্রিম আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



এসএ/সিলেট