সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকস’র আলোচনা সভা

post-title

ছবি সংগৃহিত

লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস আমাদের জাতীয় গৌরবের দিন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো। অবসরপ্রাপ্ত হলেও দেশের প্রয়োজনে আমরা সর্বদা আত্মনিবেদন করতে প্রস্তুত।

শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নগরীর জেল রোডের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অসকস- এর প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ আরও বলেন, গৌরবময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকস- এর এমন আয়োজন প্রশংসনীয়। এতে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরা উজ্জীবিত হবেন। অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের এই মিলনমেলা আরো সম্প্রসারণের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অসকস- এর কেন্দ্রীয় সভাপতি সার্জেন্ট (অব.) মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, এই সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্যদের উন্নয়নসহ জনকল্যাণমুখী সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। 

অসকস সিলেট জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো.আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব.) মুর্শেদ আলম। আলোচনায় অংশ নেন সার্জেন্ট (অব.) জাহিদ হোসেন, কর্পোরাল (অব.) হাজী মাফিজ উদ্দিন, সার্জেন্ট (অব.) আব্দুর রহমান. ল্যান্স কর্পোরাল (অব.) খািললুর রহমান প্রমুখ।

এসএ/সিলেট