জৈন্তাপুরে বাসে অভিযানে ভারতীয় মদসহ...
সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি গেইটলক বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে হাইওয়ে...
ছবি সংগৃহিত
নগরীর হাওয়াপাড়া জামে মসজিদের দীর্ঘ তিন যুগের সাবেক ইমাম ও খতীব, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল ওয়াহাব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ নভেম্বর) ভোরে কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন বলে তাঁর নাতি ও কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা আব্দুল ওয়াহাব দীর্ঘসময় সিলেট নগরীর হাওয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করে সর্বমহলে একজন সৎ, পরহেজগার ও নীতিবান আলেম হিসেবে পরিচিতি অর্জন করেন। তিনি কানাইঘাট পৌরসভার দূর্লভপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পৌরশহরের রায়গড় গ্রামে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন।
তাঁর ইন্তেকালে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় আলেম-উলামা ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মাওলানা আব্দুল ওয়াহাবের জানাজার নামাজ শনিবার বাদ আসর রায়গড় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
এসএ/সিলেট