জকিগঞ্জে চাকসু মামুন

বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে

post-title

সংগৃহীত

  
বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে বলে জানান সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জকিগঞ্জ - কানাইঘাটে বিএনপি অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী। এ অঞ্চলের মানুষ বিএনপিকে বুকে ধারণ করে। গত ফ্যাসিস্ট সরকারের সময়ে এ অঞ্চলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১১২ টি মামলা হয়েছিল। শত নির্যাতনেও একটা কর্মী দল ছেড়ে যায়নি। এ অঞ্চলের মানুষের ত্যাগের শেষ নেই।
শুক্রবার  বাদ এশা জকিগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। 
চাকসু মামুন আরও বলেন, সিলেট-৫ আসন হলো বিএনপির দুর্গ। বিএনপির এ দুর্গ রক্ষা করতে দলীয় প্রার্থী অবশ্যই দিতে হবে। 
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারী মাসে  সংসদ নির্বাচন ঘোষণা করেছে। এরপর থেকেই একটি মহলের ঘুম হারাম হয়ে গেছে। তারা নির্বাচন বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
স্থানীয় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল আহমদের  সভাপতিত্বে  ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুছা মো. ইয়াহিয়া ও মাজেদ আহমদের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান,  সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম,  যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সাবেক কাউন্সিলর রিপন আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাঙালি, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক,  বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান সাচ্চু মিয়া, সাবেক কাউন্সিলর মুরব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, যুবদলনেতা হাসান আহমদ প্রমুখ।
Show quoted text

নিজস্ব প্রতিবেদক