বাদামবাগিচায় পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহীত

নগরীর এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধভার রাত সাড়ে ১১টার দিকে বাদামবাগিচার ৪ নম্বর গলির মামুন মিয়ার গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা জুয়াড়ি বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সিরাজ মিয়া, একই থানার রাধানগর গ্রামের নবাব আলীর ছেলে আলমগীর আলম, ধর্মপাশা থানার জয়শ্রী গ্রামের কানু সরকারের ছেলে রাজন চন্দ্র সরকার, মৌলভীবাজার জেলার জুড়ি থানার হানিফ মিয়ার ছেলে কামাল হোসেন, হবিগঞ্জের নবীবগঞ্জ থানার গড়পুর গ্রামের মুতাব্বিরের ছেলে মোফাজ্জল হোসেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার পশ্চিম আলীপুরের সিরাজ উদ্দিনের ছেলে রোকন উদ্দিন।

এসএ/সিলেট