কানাইঘাটে পুলিশের অভিযানে আটক ২
কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভ‚ক্ত আসামীসহ ২ জন আসামী গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে...
ছবি সংগৃহিত
সাধারণত কায়িক পরিশ্রম না করলে এবং মাত্রাতিরিক্ত ফাস্ট ফুড খেলে ও কোমল পানীয় পান করলে বা মোটা হয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এসব বিষয়ে তাই সচেতন হওয়া প্রয়োজন।
আর যদি কোনো কারণে ডায়াবেটিস হয়েই যায়, তবে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সচেতন হতে হবে। ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ করা যায়, অর্থাৎ যাঁদের ডায়াবেটিস নেই, তাঁরা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন বা সচেতন হোন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলতে পারেন, তাহলে ডায়াবেটিস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
সিলেট ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার মো: আব্দুল মোক্তাদির কোরেশি সুমন এর পরিচালনায় শনিবার বিশ্ব ডায়াবেটিক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। সময়োপযোগী এ প্রতিপাদ্যের মাধ্যমে কর্মস্থলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা এবং ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের প্রতি সহমর্মিতাসুলভ আচরণ করা এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার উপরও এবার গুরুত্বারোপ করা হয়েছে।
আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির কার্যকরি কমিটির সহ-সভাপতি ডা. মোঃ আলতাফুর রহমান, সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমদ। এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের অফিস সহকারী ও ওয়ার্ডমাষ্টার মো: লিয়াকত হোসেন।
এদিকে বিশ্ব ডায়াবেটিক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে দশটায় সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, কার্যকরি কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক, কলামিস্ট আফতাব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. এ.টি.এম. জাফর আহমদসহ অসংখ্য জনের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালী বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এছাড়ও সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কালেক্টরেট মসজিদ গেইট প্রাঙ্গণে এবং সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচীর ও আয়োজন করা হয় ।
এসএ/সিলেট