সিলেটের ১৯ আসনের ১৮...
সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৮ টিতেই জয় পেতে চলছেন বিএনপির প্রার্থীরা। ইতোমধ্যে সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৪ আসনের বিএনপির...
সিলেটের কানাইঘাট সীমান্তে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল হান্নান উরফে হানাই (৫৫) নামে এক ব্যক্তি খুন করে টাকা লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।রবিবার (৯ নভেম্বর) ভোরে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এঘটনা ঘটে।এদিকে, পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশ্ববর্তী ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জন পূর্ব বিরোধের জেরে বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নান হানাইকে তার বসত ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আশংকা জনক অবস্থায় আব্দুল হান্নানকে তার স্বজনরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিল্পী বেগম ও নিহতের বড় ভাই আব্দুল মন্নান জানান, আব্দুল হান্নান তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লাখ টাকা ঘরে রাখেন। শনিবার ভোর ৫টার দিকে টাকাগুলো লুটের উদ্দেশ্যে ডাউকেরগুল গ্রামের জেল হাজত খাটা কুখ্যাত ডাকাত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন তাদের সহযোগী ৭/৮ জনদের সাথে নিয়ে আব্দুল হান্নানের বসত ঘরে প্রবেশ করে তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তবে স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, বছর খানেক পূর্বে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে গিয়ে আব্দুল হান্নান হানাইদর সাথে ডাকাত ফারুক আহমদের সংঘর্ষ হয়, এতে ফারুক আহমদ আহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে মূলত আব্দুল হান্নান হানাইকে তার বসত বাড়িতে হামলা চালিয়ে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনরা হত্যা করেছে।
স্থানীয়রা আরও জানান, একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর প্রায় ৩ বছর পূর্বে হাজত বাস থেকে মুক্তি পেয়ে এলাকায় আসে। এলাকায় আসার পর ডাকাত ফারুক আহমদ বেশ কিছু অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তাদের হাতে আবারো আব্দুল হান্নান হানাই হত্যাকান্ডের ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
এব্যাপারে কানাইঘাট থানার অফিসার আব্দুল আউয়াল বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক