সিলেট-২ আসনে বিশাল ব্যবধানে জয়ী...
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর...
ছবি সংগৃহিত
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৪জন।
শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের বলে জানায় পুলিশ।
এতে নিহতরা হলেন- প্রাইভেটকার চালক ও ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো, সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও তার মেয়ে আনিসা (৮)।
আহতরা হলেন- নিহত হারুনের তিন বোন রাইমা বেগম, মুন্নি বেগম, পান্না বেগম ও ভগ্নিপতি মুকিত মিয়া।
দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিসা নিহত হন।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সরকার দুর্ঘটনায় হতাহতের বিষয়ে বলেন, নিহতের লাশ ও দুঘটনাকবলিত দুটি গাড়িই পুরিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট