নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে...
ছবি সংগৃহীত
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার (৭ জুন) ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ১৯ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রশাসন জানায়, নাসিরিয়ার নিকটবর্তী একটি মহাসড়কে দ্রুতগতির বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান ২১ জন । চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, আহত ১৯ জনের অধিকাংশেরই শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
ইরাকে প্রতিনিয়ত এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মহাসড়কগুলোর বেহাল দশা এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
এসএ/সিলেট
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে...
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে সতর্ক করে তারা বলেছে, তেল আবিব লেবাননে আগ্রাসন শুরু করলে আরও কঠোরভাবে আঘাত...
ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে...
ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকার একটি আবাসিক হোটেলে এক ভয়াবহ ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর...
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্ররোচিত করেছিলেন এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...