সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত ৪জনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- নিজপাট মাহুতহাটি গ্রমাের শামছুল ইসলাম উরেফ নুর মিয়ার ছেল কয়েছ আহমদ, দরবস্ত ইউপির টেংরা গ্রামের মৃত আব্দুল হান্নান এর ছেলে লুৎফুর রহমান, নিজপাট রাজবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আক্তার হোসেন, নিজপাট তোয়াশিহাটি গ্রামের প্রিয়লাল দেবের ছেলে সজল দেব। আটকরা জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ অফিস এলাকায় থেকে প্রথমে কয়েছ আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্য ৩জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শিলং তীর খেলার ব্যবহৃত মোবাইল ডিভাইস, মুড়ি বই ও টোকেন উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা গ্রহণ প্রক্রিয়া। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এসএ/সিলেট
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দি এইডেড হাই স্কুল’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ...
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা...