পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহানগরী এলাকায় অপরাধীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ট্রাফিক পুলিশ ৮৭টি যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছে বলে পুলিশ জানায়। সেই সাথে গত ৮ ঘণ্টায় আরও ৩৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে পুলিশের অভিযানে ২০৯জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ মে) মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামী, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানা ও মেট্রো আইনসহ বিভিন্ন অপরাধে ১৭৫ জনকে গ্রেফতার করে।
এরমধ্যে নিয়মিত মামলায় ও তদন্তে সন্ধিগ্ধ ৩০ জন, পরোয়ানাভুক্ত ৬জন, মাদক ব্যবসায়ী ৪জন, বিনা পরোয়ানায় ১জন, মহানগর আইনে আরও ১৩৪ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া পুলিশ ৬ বোতল বিদেশী মদ, ৩০ পিস ইয়াবা ও ১৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে।
এছাড়া রবিবার (২৪ মে) সকাল ৮টা পর্যন্ত ৮ ঘন্টায় সিলেট মহানগর পুলিশ ৩৪ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ১জন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ৩জন, মাদকসেবী ১৭জন, সন্দেহজনক আরও ১১জন, ছিনতাইকারী ১জন ও হকার ১জন রয়েছে।
অপরদিকে, মহানগর ট্রাফিক পুলিশ গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন প্রকার ৫১ টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৩৬টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করেছে। এরমধ্যে প্রাইভেটকার ৪টি, সিএনজি অটোরিকশা ১৪টি, মোটরসাইকেল ২৯টি, অন্যান্য যানবাহন ৪টি। এছাড়া আটককৃত যানবাহন হচ্ছে ট্রাক ১টি, সিএনজি অটোরিকশা ৬টি, মোটরসাইকেল ২৪টি, অন্যান্য যানবাহন ৫টি।
মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...