আজ পবিত্র শবে মেরাজ
আজ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।হিজরি সনের...
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সিইসির কক্ষে কমিশনারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান— আগামীকাল সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।
আদালতের রায়ের প্রসঙ্গে সচিব বলেন— “আমরা এখনও আদালতের রায় পাইনি। আপাতত কমিশনের গেজেটেড ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
এসএ/সিলেট