চরমহল্লার সানরাইজ কিন্ডারগার্টেনে...
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেন–এ বৃহস্পতিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য ও...
দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা—আইনশৃঙ্খলা ও জনসেবা উন্নয়নে দিকনির্দেশনা প্রদান
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লালমনিরহাটের কৃতিসন্তান আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী এসপি তোফায়েল আহাম্মেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের নিয়ে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। নবাগত এসপি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করা, অপরাধ দমন, জনসেবার মানোন্নয়নসহ আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
নতুন পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা ও সৎভাবে পুলিশের সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রশংসা অর্জন করেন।
টিএ/ছাতক